জাতীয় ফিচার

ভূমিকম্পে ‘আতঙ্ক নয়, প্রস্তুতি’ – ড. ইউনূসের জরুরি বৈঠক

গত শুক্র-শনিবারের শক্তিশালী ভূমিকম্প ও আফটারশকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষ ভূ-বিজ্ঞানী, প্রকৌশলী ও দুর্যোগ বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে তিনি স্পষ্ট করেছেন – “আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনারা দ্রুত লিখিত পরামর্শ দিন, সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।” […]

জাতীয় ফিচার

গণমাধ্যমকে জনআস্থা ফেরাতে হবে: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “জেনে-শুনে গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে ভূমিকম্প নিয়ে কিছু গণমাধ্যম সচেতনতার পরিবর্তে আতঙ্ক ছড়িয়েছে – এটা অত্যন্ত দুঃখজনক।” […]

জাতীয় ফিচার

ভূমিকম্পে স্কুল বন্ধ নয়; মাউশির ১০ দফা নির্দেশনা

সম্প্রতি চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর, বিশেষ করে গত ২১ নভেম্বরের স্মরণীয় ৫.৭ মাত্রার শক্তিশালী কম্পনে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠায় অন্তত ১০ জনের মৃত্যু ও শতাধিক আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভয়ের ছায়া নেমেছে। কিন্তু সরকার স্পষ্ট করে বলেছে – ভূমিকম্পের ভয়ে স্কুল বন্ধ করা যাবে না। বরং সতর্কতা ও প্রস্তুতি নেওয়াই হবে […]

জাতীয় ফিচার

সিআইডির নামে ‘ভুয়া নোটিশ; সতর্ক থাকার অনুরোধ

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নামে ভুয়া নোটিশ/সার্টিফিকেট প্রচার করা হচ্ছে। এই ভুয়া নথিতে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, বৈদেশিক মুদ্রা লেনদেনসহ বিভিন্ন অভিযোগ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত করার চেষ্টা চলছে। সিআইডি জনগণকে এই ফাঁদ থেকে সতর্ক থাকার জোর আহ্বান জানিয়েছে এবং তদন্ত শুরু করেছে। সোমবার (২৪ নভেম্বর) এক […]

জাতীয় ফিচার

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি

জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) আইসিটির রায় জানিয়ে হাসিনা ও কামালকে তাৎক্ষণিক প্রত্যর্পণের অনুরোধসহ চিঠিটি পাঠানো হয়েছে। তৌহিদ হোসেন বলেন, “আইসিটির রায় জানিয়ে শেখ হাসিনা […]

জাতীয় ফিচার

আলেমদের ‘বিশৃঙ্খলা রোধ’ আহ্বান তারেকের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আলেম-ওলামাদের সতর্ক থাকার কড়া আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চলছে। বিএনপি বরাবরই ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি […]

জাতীয় ফিচার

ভূমিকম্পে স্কুল বন্ধ নয়, ‘সতর্কতা’ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: গণশিক্ষা উপদেষ্টা

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আতঙ্ক নয়, সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ থাকে। রোববার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক […]

জাতীয় ফিচার

ভূমিকম্পের ঝুঁকিতে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ পেট্রোবাংলার সব কূপ খনন ও সিসমিক জরিপ

গত শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আগামী ৪৮ ঘণ্টার জন্য দেশের সব কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম পুরোপুরি স্থগিত করেছে। রোববার পেট্রোবাংলা থেকে জারি করা জরুরি বার্তায় জানানো হয়, আজ রোববার সন্ধ্যা থেকে আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত সব ধরনের […]

জাতীয় ফিচার

ভূমিকম্প সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে ভূমিকম্পের পূর্বাভাস ও সতর্কতার জন্য কোনো অ্যাপ নেই। তবে সরকার এখন এমন একটি অ্যাপ চালুর বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করছে। রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভূমিকম্পের আগে সতর্কতা দেওয়ার মতো কোনো অ্যাপ আমাদের দেশে নেই। […]

জাতীয় ফিচার

আসন ভাগাভাগি নয়, একাই ৩০০ আসনে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারও সঙ্গে আসন সমঝোতা করবে না। দলটি এককভাবে সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। রোববার সকাল সাড়ে ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা পরিষ্কারভাবে […]