জাতীয় ফিচার

গণমাধ্যমকে জনআস্থা ফেরাতে হবে: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “জেনে-শুনে গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে ভূমিকম্প নিয়ে কিছু গণমাধ্যম সচেতনতার পরিবর্তে আতঙ্ক ছড়িয়েছে – এটা অত্যন্ত দুঃখজনক।”

সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৫০ জন সদস্য এই কর্মশালায় অংশ নেন।

মাহফুজ আলম বলেন, “বিগত ১৫ বছরের শাসনামলে অপতথ্যের বিষাক্ত বাতাসে গণমাধ্যমের ওপর জনগণের আস্থা অনেকটাই নষ্ট হয়েছে। গণমাধ্যমের ওপর আস্থা না থাকলে যে কেউ যেকোনো মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ প্রেস কাউন্সিলকে পুনরায় সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এটি একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। সাংবাদিকদের অধিকার রক্ষা ও অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বিদ্যমান আইনের মধ্যেই সাংবাদিকরা এই প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে পারেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বক্তব্য রাখেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “সঠিক তথ্য ও সচেতনতাই জনগণকে রক্ষা করতে পারে। গুজব ও আতঙ্ক ছড়িয়ে জাতিকে দুর্বল করা যাবে না।” তিনি আহ্বান জানান – গণমাধ্যমকে এখনই দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ফিরে আসতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র