গাইবান্ধা-৫ উপনির্বাচনে রিপনের হাতে আওয়ামী লীগে মনোনয়ন জাতীয়

গাইবান্ধা-৫ উপনির্বাচনে রিপনের হাতে আওয়ামী লীগের মনোনয়ন

গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় গাইবান্ধা-৫ আসনের আসন্ন উপনির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। কোনো সংসদীয় আসন শূন্য […]

থানায় হামলা ও পুলিশ হত্যা জাতীয়

থানায় হামলা ও পুলিশ হত্যার ৩০ বছর পর গ্রেফতার

নাটোরের গুরুদাসপুর থানায় হামলা চালিয়ে এক পুলিশ হত্যার ৩০ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্তার নামে আত্মগোপনে ছিলেন। ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে চরমপন্থীরা গুরুদাসপুর থানায় প্রবেশ করে অস্ত্রের মুখে নিয়ন্ত্রণ নেয়। এ সময় কনস্টেবল হাবিবুর রহমান বাধা দিলে চরমপন্থীরা […]

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নজরুল হলের একজন গুরুতর আহত হন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ বিষয়ে নজরুল হল ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ বলেন, ‘কাল রাত থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু হলের ছেলেরা […]

রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিট নীরবতা জাতীয়

রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিট নীরবতা

ব্রিটেনের সদ্য প্রয়াদ রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিটের নীরবতা পালন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সেই সঙ্গে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আরও পড়ুন: প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দিলেন ব্রিটেনের নতুন রাজা চার্লস […]

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৪ জন রোগী। শনিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২৯৪ জনসহ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩ জনে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময়ের মধ্যে নতুন আক্রান্তদের মধ্যে ২৪৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে […]

স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয়

নারায়ণগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, ‘১ আগস্ট তারা আমার বাসায় ওঠে। আজ বিকেলে বাসার অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। […]

কিশোরগঞ্জে সন্তান হত্যার অভিযোগ, মা গ্রেফতার জাতীয়

কিশোরগঞ্জে সন্তান হত্যার অভিযোগ, মা গ্রেফতার

কিশোরগঞ্জে সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা চাঁদনীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদনী তার ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মসুর আলী আরিফ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ বছর আগে নিকলী […]

তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি! ৫ জনের মৃত্যু সূত্র- প্রথম আলো, বিবিসি, সময় টিভি জাতীয়

নৌকা উল্টে দিলো তিমি! ৫ জনের মৃত্যু

নিউজিল্যান্ড দ্বীপ শহর কাইকোরার কাছে তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নিচ থেকে একটি তিমি নৌকা উল্টে দিলে এ হতাহতে ঘটনা ঘটে। দেশটির নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০ সেপ্টেম্বর শনিবার দ্বীপ শহর কাইকোরার কাছে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় মেয়র ক্রেগ ম্যাকল জানান, দুর্ঘটনার সময় সমুদ্র […]

জাতীয় ফিচার

দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, “ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দুই মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।” আজ শনিবার বেলা ১১টায় রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম […]

নিউইয়র্কে পোলিওর প্রাদূর্ভাব; আক্রান্ত ১ জাতীয় ফিচার

নিউ ইয়র্কে পোলিওর প্রাদূর্ভাব; আক্রান্ত ১

নিউ ইয়র্ক ও এর আশেপাশের চারটি এলাকায় পয়োঃবর্জ্য পানিতে পোলিওভাইরাস পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত মাত্র একজনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম পোলিওতে আক্রান্ত হওয়ার ঘটনা। এক বিবৃতিতে স্বাস্থ্য কমিশনার ড. মেরি বাসেট বলেছেন, “পোলিওর ক্ষেত্রে আমরা অবহেলা করতে পারি না। যদি আপনি কিংবা আপনার সন্তান টিকা […]