জাতীয়

কিশোরগঞ্জে সন্তান হত্যার অভিযোগ, মা গ্রেফতার

কিশোরগঞ্জে সন্তান হত্যার অভিযোগ, মা গ্রেফতার

কিশোরগঞ্জে সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা চাঁদনীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদনী তার ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মসুর আলী আরিফ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ বছর আগে নিকলী উপজেলার সাজনপুর গ্রামের নুর মিয়ার ছেলে করিমের সঙ্গে একই গ্রামের মজলু মিয়ার মেয়ে চাঁদনীর বিয়ে হয়। বছরখানেক আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান চাঁদনি। একমাত্র সন্তান বাবার কাছে থাকলেও মাঝেমধ্যে মায়ের কাছে যেত।

আরও: দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

শুক্রবার দুপুরে মায়ের কাছে যায় জোবায়েত। বিকেলে বাড়ি ফিরে না আসায় শিশুটির দাদি সুফিয়া বেগম চাঁদনির বাড়িতে গিয়ে তার খোঁজ নেন। এ সময় জোবায়েত চলে গেছে বলে জানান চাঁদনি।

কিন্তু শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যার দিকে একই গ্রামের হামিদ বেপারির বাড়ির পুকুরপাড়ে জোবায়েতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র