লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনার সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল জাতীয় ফিচার

লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনার সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া শুধুমাত্র শিক্ষানবীশ মোটরসাইকেল কেনার সময়সীমা চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করেছে বিআরটিএ। জারি করা নির্দেশনায় বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরসাইকেল কেনা ও নিবন্ধন করা যাবে। তবে আগামী ১৫ ডিসেম্বর […]

গুগল ও মেটাকে ৭ কোটি ডলার জরিমানা করল দ. কোরিয়া প্রযুক্তি

গুগল ও মেটাকে ৭ কোটি ডলার জরিমানা করল দ. কোরিয়া

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাঁদের অনুমতি ছাড়াই বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল ও মেটাকে ৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন এ জরিমানা করে। আরও পড়ুনঃ ইউরোপে ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধে মামলা এ বিষয়ে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন বলেছে, তারা মার্কিন দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম […]

পুলিশের আইজিপি হচ্ছেন র‍্যাবের ডিজি জাতীয় ফিচার

পুলিশের আইজিপি হচ্ছেন র‍্যাবের ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইতোমধ্যে নতুন ডিজির প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এ পদে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের নাম আলোচনায় আছে। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত। আরও পড়ুনঃ “আগামী […]

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ জাতীয়

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করলেন মা-বাবা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের দুই বছরের মেয়েকে হত্যার পর লাশ কূপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। নিহত শিশুটির নাম আয়েশা খাতুন (২)। নিহত শিশুটির মা-বাবাকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার পূর্বঘিলাভূই গ্রামের মো. বাদশা মিয়া ও তাঁর স্ত্রী আম্বিয়া খাতুন। এ বিষয়ে […]

আসল সূর্যের চেয়েও শক্তিশালী ‘কৃত্রিম সূর্য’ প্রযুক্তি

আসল সূর্যের চেয়েও শক্তিশালী ‘কৃত্রিম সূর্য’

সূর্যের চেয়ে সাত গুণ বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম নিরাপদ পারমাণবিক শক্তির একটি কৃত্রিম উৎস আবিষ্কার করেছেন দক্ষিণ কোরিয়ার পদার্থবিদেরা। দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ও কোরিয়া ইনস্টিটিউট অব ফিউশন এনার্জির বিজ্ঞানীদের তথ্যমতে, কোরিয়া সুপারকন্ডাক্টিং তোকামাক অ্যাডভান্সড রিসার্চ (কেএসটিএআর) নামে একটি পারমাণবিক চুল্লি (রিঅ্যাক্টর) ৩০ সেকেন্ড সময়ের মধ্যে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পৌঁছায়। […]

জাতীয় ফিচার

“আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় সরকার”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আসন্ন সাধারণ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায়। প্রধানমন্ত্রী আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই নির্বাচনে অংশ গ্রহণ করুক সেটাই আমরা চাই। আর যদি কেউ না করে সেটা যার যার দলের সিদ্ধান্ত সেজন্য আমাদের সংবিধান তো আমরা বন্ধ করে রাখতে পারি না। সংবিধানের ধারা অনুযায়ী […]

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ খেলা ফিচার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের মূল স্কোয়াড এবং স্ট্যান্ডবাই হিসেবে চার জনের নাম ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে অধিনায়কের দায়িত্বে থাকছেন সাকিব আল হাসান। এছাড়া তার ডেপুটি হিসেবে থাকছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা নুরুল হাসান সোহান। মাস দুয়েক আগেও ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক […]

শাবিপ্রবিতে শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন জাতীয়

শাবিপ্রবিতে শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

২ দিনব্যাপী ‘বাংলাদেশ অ্যাট ৫০; অ্যাচিভমেন্টস, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের শতাধিক গবেষণা প্রবন্ধ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ও শনিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে উপস্থাপিত হবে। সম্মেলনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা […]

রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি জাতীয়

রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি

আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। মঙ্গলবার একথা জানিয়েছেন লন্ডনে ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইটহলের এক কর্মকর্তা। মূলত, ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়া ও এর মিত্র বেলারুশকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছে যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্রদেশগুলো। অন্যদিকে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, নিপীড়নের […]

প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৭৫০ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বিএসএমএমইউ’তে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটারসহ হাসপাতালটি যে কোন সরকারি বা বেসরকারি হাসপাতাল বা চিকিৎসক দ্বারা রেফার করা সমস্ত গুরুতর রোগীদের চিকিৎসা প্রদান করবে। […]