কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। এর আগে আজ ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে গিয়ে ধাক্কা দেয়। এতে এক নৈশপ্রহরী মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—জয়নাল আবেদীন (৩৫), দুর্লভপুর […]













