রিজার্ভ শিগগিরই আবার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী
দেশের রিজার্ভ শিগগিরই আবার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, “দেশে রফতানি বেড়েছে। প্রবাসী আয়ও বেড়েছে। সম্প্রতি এক বছরে সর্বোচ্চ ২৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। অর্থাৎ মাসে ২ বিলিয়ন ডলার করে এসেছিল। এখন আবার প্রবাসী আয় প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন করে আসতে শুরু করেছে। ফলে আগে যেভাবে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, সেটি আবার হবে।”
আরও পড়ুনঃ ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন
খুব শিগগিরই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা হবে উল্লেখ করে তিনি বলেন, “টুডে অর টুমোরো আমরা কিন্তু বাজারভিত্তিক লেনদেনে যাব। আমরা বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করার চিন্তা করছি। এতদিন আমরা যেভাবে বৈদেশিক মুদ্রার দাম ঠিক করে দিতাম, সেভাবে বেচাকেনা করা হতো। কিন্তু আন্তজার্তিক বাজারে যেভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা হয়, বাংলাদেশেও সেভাবে হবে।”
রাশিয়ার সঙ্গে কোন্ মুদ্রায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে, সে বিষয়ে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।






কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু - tathyasangjog
September 15, 2022[…] আরও পড়ুনঃ রিজার্ভ শিগগিরই আবার ৪৮ বিলিয়ন ডলারে … […]