রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড়
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন নেয়া হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। তার কফিন শেষ বারের জন্য দেখতে টেমসের তীরে উপচেপড়া ভিড়।
ওয়েস্টমিনস্টার হলের দরজা খুলে দেয়ার পর থেকেই রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ব্রিটেনবাসী। আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত সেখানেই কফিনে শায়িত থাকবেন রানি।
এদিকে, ওয়েস্টমিনস্টার হলে পৌঁছাতে লেগে যেতে পারে অনেক সময়। হয়তো এক এক জনের জন্য ৩০ ঘণ্টা সময়ও লাগতে পারে। তাই সঙ্গে হাল্কা খাবার ও পানীয় রাখার পরামর্শ দিয়ে রাখে সরকার। তবে হলে ঢোকার আগে শেষ করে ফেলতে হবে সেগুলো। রাস্তায় দর্শনার্থীদের সাহায্যে করতে মোতায়েন করা হয় অসংখ্য পুলিশ ও স্বেচ্ছাসেবী।
আরও পড়ুন: রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি
এর আগে, বাকিংহাম ছেড়ে যাত্রাকালে রানির কফিন ঢাকা ছিল লাল-হলুদ রয়্যাল স্ট্যান্টার্ড পতাকায়। তার ওপরে উজ্জ্বল বেগুনি কুশনের ওপরে রাখা ছিল তার মুকুটটি। উইনসর প্রাসাদের বাছাই করা ফুল দিয়ে বানানো স্তবকও ছিল কফিনের ওপরে।





