asif nazrul জাতীয় ফিচার

শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ: ভারতে না যাওয়ার অবস্থানে অটল ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু সেটা শ্রীলঙ্কায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্রীলঙ্কায় আয়োজন করা অসম্ভব হবে না।” বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে জাগো নিউজের […]

জাতীয় ফিচার

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি: উপদেষ্টা পরিষদের ঐতিহাসিক অধ্যাদেশ অনুমোদন!

জুলাই গণঅভ্যুত্থানের সময় গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় থেকে মুক্তি দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে আইনে পরিণত হবে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদের আলোকে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, যা বিপ্লবোত্তর সময়ে […]

খেলা ফিচার

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বন্ধ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের প্রথম ম্যাচ শুরুর দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বুধবার (১৪ জানুয়ারি) জুম কলের মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই […]

জাতীয় ফিচার

সোনার দামে নতুন রেকর্ড: ভরিতে ২,৬২৫ টাকা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্থানীয় তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোনার মূল্য সমন্বয় করেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২,৬২৫ টাকা বাড়িয়ে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনা নতুন […]

জাতীয় ফিচার

পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে অনেক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আজ মোট ১০০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি মঞ্জুর, […]

'জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে' জাতীয় ফিচার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তরুণদের হাতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ তুলে দিন: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশ গড়ে তুলতে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে—‘হ্যাঁ’ জয়ী হলে […]

উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক জাতীয় ফিচার

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনীতিতে উন্নতি: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সর্বশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ (জানুয়ারি ২০২৬) প্রতিবেদনে বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি দেখা গেছে। আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের পূর্বাভাস সংশোধন করে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে (চলতি FY26) জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে, যা পূর্বের অক্টোবর পূর্বাভাসের (৪.৮%) চেয়ে সামান্য কম। তবে ২০২৬-২৭ অর্থবছরে (FY27) এটি আরও […]

জাতীয় ফিচার

নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের ‘বন্যা’ মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (OHCHR) সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোন আলাপে এ অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আলোচনায় অধ্যাপক […]

জাতীয় ফিচার

বিজয় দিবসে ৫৪ পতাকা হাতে প্যারাস্যুটিং: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের গৌরবময় নাম!

মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং (প্যারাস্যুট জাম্প) করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই রেকর্ড নিশ্চিত করে ‘টিম বাংলাদেশ’-কে জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বর্ণিত আছে, “স্কাইডাইভিং […]

জাতীয় ফিচার

শিক্ষা চাকরির জন্য নয়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুবসমাজের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে সার্ককে দ্রুত পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে তিন দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন […]