ইইউর বড় সংখ্যক পর্যবেক্ষক দল আসছে: ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে দেখছে ইউরোপ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশে বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স আইজাবস এই সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস […]











