চাপে নেই নির্বাচন কমিশন : সিইসি
সম্প্রতি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও, নির্বাচন কমিশন কোনো চাপে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
১৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করেছি।
একই ঘটনা আবারও ঘটলে করণীয় কি হবে? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন। এ বিষয়ে এককভাবে আমি কিছু বলতে পারবো না যে, কালকে কী করবো বা আরও কী করবো।
সিইসি জানান, আমাদের দায়িত্ব হচ্ছে ভোটার যেন ভোটটা দিতে পারেন সে দায়িত্ব পালন করা। সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো উদ্যোগ।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও চার লাখ বুথ থাকে। সেটা মনিটরিং করা সম্ভব। এটা আমাদের অনেক বড় আকারে করতে হবে। অনেক লোক নিয়োগ দিতে হবে।
আরো পড়ুন : অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা






সোমবার ৫৭ জেলা পরিষদ নির্বাচন - tathyasangjog
October 16, 2022[…] আরও পড়ুন : চাপে নেই নির্বাচন কমিশন : সিইসি […]