বিনোদন

বিয়েকাণ্ডে শাকিবের বিরুদ্ধে মানববন্ধন শিক্ষার্থীদের

শাকিবের বিরুদ্ধে মানববন্ধন

অপু, বুবলীর পর এবার শোনা যাচ্ছে আরেক নায়িকার সঙ্গে শাকিবের বিয়ের গুঞ্জন। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে শাকিবের বিরুদ্ধে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ নিয়ে ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, জীবনের প্রয়োজনে যুক্তির মধ্যে একাধিক বিয়ে করা অপরাধ নয়। কিন্তু বিয়ে করে গোপন করা ও স্ত্রীদের সম্মান না দেওয়ার বিষয়গুলো দৃষ্টিকটূ। শাকিব খানের এমন নৈতিক স্খলন যুবসমাজকে বিপথগামী করবে। তাই এসবের প্রতিবাদ করতেই আমরা এখানে হাজির হয়েছি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘একের পর এক ডিভোর্স দেওয়া পুরুষের কোনো বীরত্ব নয়’,‘নারীরা খেলনা নয়, দিতে হবে সঠিক পরিচয়’, ‘শাকিব খানের বিরুদ্ধে এফডিসি কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই’, ‘শুধু সন্তান নয়, স্ত্রীকেও স্বীকৃতি দিতে হবে’ ইত্যাদি।

আরও পড়ুন: অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের