প্রযুক্তি ফিচার

অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা

অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা

বিনোদনের নামে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘বিগো অ্যাপ’বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ১০৮ কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরমধ্যে ৭৯ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বিগো।

এ ঘটনায় বিগো বাংলার ব্যবস্থাপনা পরিচালক চীনা নাগরিক ইয়াও জি–সহ পাঁচজনের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। মামলায় চীনা নাগরিক ইয়াও জির বিরুদ্ধে ৭৯ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

সিআইডির করা দ্বিতীয় মামলায় চীনা নাগরিক ও বিগোর এমডি ইয়াও জির বিরুদ্ধে ৭৯ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

সিআইডি বলছে, পাচারের উদ্দেশ্যে এ অর্থ সংগ্রহে বিগো টেকনোলজিকে সহযোগিতা করেছে মুনসুন হোল্ডিং লিমিটেড। মূলত মুনসুন হোল্ডিংয়ের নামে নেওয়া পেমেন্ট গেটওয়ে ‘সূর্য পে’র সাহায্য নিয়ে বিপুল এ অর্থ আত্মসাৎ করে বিগো টেকনোলজি।

আরও পড়ুনঃ ইসলামি মূল্যবোধ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সৌদি আরবের সতর্কতা

এ বিষয়ে মামলার বাদী সিআইডির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, তিনি বিগো লাইভের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করেন। পরে অর্থ পাচারের কাগজপত্র জোগাড় সাপেক্ষে গত ২৫ সেপ্টেম্বর মামলা করেন। মামলায় বিগো বাংলা লিমিটেড, বিগো বাংলার কর্মী এস এম নাজমুল হক, আরিফ হোসেন এবং মনসন হোল্ডিং নামের প্রতিষ্ঠানটিকে আসামি করা হয়েছে।

বিগো অ্যাপের লাইভ ভিডিওর মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে গত বছরের জুন মাসে চীনা নাগরিক ইয়াও জি–সহ পাঁচজনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাঁদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলার অন্য চার আসামি হলেন- বিগো বাংলার কর্মী মোস্তাফা সাইফ রেজা, আরিফ হোসেন, এস এম নাজমুল হক ও আসমা উল হুসনা সেজুতী। তারা সবাই এখন কারাগারে

রিপোর্টার

About Author

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর