সোমবার ৫৭ জেলা পরিষদ নির্বাচন
আগামীকাল সোমবার দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটকক্ষে থাকবে সিসিটিভি। প্রতিটি কেন্দ্র ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে। এরইমধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন।
এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটকেন্দ্র সংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে, জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭টি জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী।
আরও পড়ুন : চাপে নেই নির্বাচন কমিশন : সিইসি





