বিনোদন

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে হাওয়া

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে হাওয়া

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’কে নির্বাচিত করেছে অস্কার বাংলাদেশ কমিটি

আজ রোববার অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, অস্কারে বিদেশি ভাষা বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে মেজবাউর রহমান সুমন পরিচালত ও সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ এবং মুহাম্মদ কাইয়ুম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা দুটি জমা পড়ে।

আরও পড়ুনঃ ইসলামি মূল্যবোধ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সৌদি আরবের সতর্কতা

শনিবার রাজধানীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে সিনেমা দুটি দেখার পর ‘হাওয়া’কে চূড়ান্ত করে অস্কার বাংলাদেশ কমিটি।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, চলচ্চিত্র সমালোচক অধ্যাপক আবদুস সেলিম, চলচ্চিত্র সমালোচক ও পরিচালক শামীম আখতার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং চিত্রগ্রাহক পংকজ পালিত উপস্থিত ছিলেন এ সময়।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী - tathyasangjog

    September 25, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে হাওয়া […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের