পুতিন জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ানদের সতর্ক করে দিয়ে বলেছেন , তাদের প্রেসিডেন্ট পুতিন জেনেশুনে নাগরিকদের তাদের মৃত্যুর জন্য পাঠাচ্ছেন।
শনিবার সন্ধ্যায় নিজের প্রাত্যহিক ভাষণে একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রাশিয়ান ভাষায় দেয়া বক্তব্যে জেলেনস্কি মস্কোর বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, আপনার সাথে সভ্য আচরণ করা হবে, আপনার আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।
আরও পড়ুনঃ ইরানে ইন্টারনেট–সেবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল
এই সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে আংশিক সেনা মোতায়েনের ঘোষণার পরে স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং স্বপক্ষ ত্যাগের শাস্তি কঠোর করার জন্য রাশিয়া একটি আইন পাস করার কয়েক ঘন্টার মধ্যে জেলেনস্কি এ আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘যুদ্ধাপরাধী হয়ে বিদেশীদের হাতে মারা যাওয়ার চেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে অংশগ্রহনের নিয়োগপত্র প্রত্যাখ্যান করা ভাল। পঙ্গু হওয়া এবং আগ্রাসনের যুদ্ধে অংশগ্রহণের জন্য আদালতে দায়বদ্ধ হওয়ার চেয়ে অপরাধমূলক কার্যক্রমে যোগদান থেকে পালিয়ে যাওয়া ভাল।’






বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৩ - tathyasangjog
September 25, 2022[…] আরো পড়ুন : পুতিন জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখ… […]