জাতীয় ফিচার

এইচএসসির ফলে এগিয়ে মেয়েরা; পাসের হার ৫৮.৮৩%

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এবারের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৯৭ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড একসঙ্গে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করে।

এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়, যারা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল।

এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন, যাদের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন পাস করেছে। ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৫৩ জন।

অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৪৪ জন।

এ বছর ছাত্রদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী পাস করেছে এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রীদের সংখ্যা ৪ হাজার ৯৯১ জন বেশি।

বিদেশের ৮টি কেন্দ্রে ২৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে ২৭৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫.৮৮ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৭.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৩ হাজার ২১৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৭৫.৬১ শতাংশ। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২.৬৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬১০ জন।

বোর্ডভিত্তিক পাসের হার: ঢাকা বোর্ড ৬৪.৬২%, রাজশাহী বোর্ড ৫৯.৪০%, কুমিল্লা বোর্ড ৪৮.৮৬%, যশোর বোর্ড ৫০.২০%, চট্টগ্রাম বোর্ড ৫২.৫৭%, বরিশাল বোর্ড ৬২.৫৭%, সিলেট বোর্ড ৫১.৮৬%, দিনাজপুর বোর্ড ৫৭.৪৯%, ময়মনসিংহ বোর্ড ৫১.৫৪%, মাদ্রাসা বোর্ড ৭৫.৬১%, এবং কারিগরি বোর্ড ৬২.৬৭%।

এ বছর ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে ২০২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র