জাতীয় ফিচার

‘জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে শিগগিরই’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করতে পারবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ২০০৮ সালের নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু এবারের নির্বাচন অনেক বেশি স্বচ্ছ ও উন্নত হবে।”

ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার আইনি, প্রাতিষ্ঠানিক এবং ডিজিটাল সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৬,০০০ মামলা প্রত্যাহার করা হয়েছে, যার ফলে হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।

তিনি আরও বলেন, “এই সংস্কারগুলো এমনভাবে করা হয়েছে যে, পরবর্তী সরকার এসেও এগুলো ধরে রাখবে। আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।”

আইন উপদেষ্টা জোর দিয়ে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং সরকার সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র