জাতীয়

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হলের ক্যানটিনের ছাদে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় সরকার মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে, যার ফলে প্রচণ্ড আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।” তিনি আরও জানান, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ড. আভিজিত বলেন, “৫০ জনের বেশি আহত ব্যক্তি, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে, আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর।” এছাড়া পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ ৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র