জাতীয় ফিচার

গণঅভ্যুত্থানে শহীদ ১১ নারীর বীরত্ব ভোলার নয়: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, গণঅভ্যুত্থানে শহীদ ১১ জন নারীর বীরত্বকে কখনো ভুলে যাওয়া হবে না। তিনি জানান, এই নারীদের স্মৃতি ও অবদান সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। রোববার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লায় গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

শারমিন এস মুরশীদ বলেন, “গণঅভ্যুত্থানে মেয়েদের বীরত্বের গল্পগুলো প্রায়ই আড়ালে থেকে যায়। আমরা চাই, শহীদ সুমাইয়ার মতো সাহসী নারীদের অবদান জাতির সামনে তুলে ধরতে। সুমাইয়ার একটি শিশু রয়েছে, যার দায়িত্ব তার মা নিয়েছেন। আমরা নিশ্চিত করতে চাই এই শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপদ থাকবে।”

উপদেষ্টা আরও জানান, শহীদ পরিবারের ভাতা প্রদানে জটিলতা থাকলেও সরকার এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, “শহীদদের শিশু ও তাদের পরিবারকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যারা এই শিশুদের লালন-পালন করছেন, তাদের জন্যও নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। আমাদের প্রশাসন ন্যায়সঙ্গতভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।”

সুমাইয়ার বোন জামাই বিল্লাল হোসেন বলেন, “সরকার থেকে সুমাইয়ার নামে দেওয়া অনুদান আমরা পেয়েছি। উপদেষ্টা জানিয়েছেন, আরও ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। তিনি আমাদের খোঁজখবর নিতে এবং মামলার অগ্রগতি জানতে এসেছেন।”

গত বছরের ২০ জুলাই মায়ের বাড়িতে বেড়াতে এসে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুমাইয়া। তার একটি শিশুসন্তান রয়েছে, যার ভবিষ্যৎ নিয়ে পরিবার উদ্বিগ্ন। সুমাইয়ার মা রহিমা বেগম বলেন, “আমার মেয়ে দেশের জন্য জীবন দিয়েছে। আমি চাই তার সন্তান ভালোভাবে বেড়ে উঠুক। সরকারের সহায়তা আমাদের জন্য আশার আলো।”

সাক্ষাতের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, “শহীদ পরিবারগুলোর পাশে থাকা আমাদের দায়িত্ব। তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র