জাতীয় ফিচার

কৃষি প্রকল্পে মেধার ভিত্তিতে নিয়োগ, তদবির অযোগ্যতা: উপদেষ্টা জাহাঙ্গীর

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি প্রকল্পে পরিচালক নিয়োগে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে এবং যেকোনো ধরনের তদবির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সভাপতিত্ব করেন।

উপদেষ্টা বলেন, “অনেক কর্মকর্তা তদবিরের মাধ্যমে প্রকল্প পরিচালকের পদ পেতে চান। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ হবে।” তিনি প্রকল্প পরিচালকদের টপ সয়েল রক্ষা, সারের ব্যবহার হ্রাস, কৃষি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ এবং প্রকল্পের কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বাজার পরিস্থিতি নিয়ে বলেন, “চালের আমদানি ও অভ্যন্তরীণ ফলন ভালো হলেও দাম বাড়ছে। সরকার এটি নিয়ন্ত্রণে কাজ করছে। গণমাধ্যমের সহযোগিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতির লাগাম টানতে আমরা কঠোর অবস্থানে আছি। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব না হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।” জুন মাসে শেষ হওয়া প্রকল্পগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “এই প্রকল্পগুলো কৃষকদের কতটা উপকৃত করেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র