জাতীয় ফিচার

ঐক্যের পথে বিএনপি, নারাজ কিছু দল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঐতিহাসিক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত করেছে। তবে এই বৈঠক একটি দলের পছন্দ হয়নি বলে তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি।

বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের সময় নিয়ে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল। তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমান বৈঠকে বসেন, যা একটি ঐতিহাসিক ঘটনা। দুই নেতা সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন, এটিই রাষ্ট্রনায়কের পরিচয়।”

তিনি আরও বলেন, “সবাই এই বৈঠকের সিদ্ধান্ত মেনে নিলেও একটি দল নারাজ।

তারা জানে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই তারা ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি।”

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আওয়ামী লীগের মতো জোর করে অধিকার কেড়ে নেওয়া, চাঁদাবাজি করা চলবে না। বিএনপির নীতি হলো মানুষের ভালোবাসা অর্জন করা।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র