জাতীয় ফিচার

বিএনপি অটুট, হাসিনার চক্রান্ত ব্যর্থ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপি ভাঙার সব চক্রান্ত খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কাছে ব্যর্থ হয়েছে।

বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে বিএনপিতে কোনো ভাঙন ধরানো সম্ভব হয়নি। শেখ হাসিনার প্রতিটি ষড়যন্ত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের ভিত শক্ত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এখনও পূর্ণ হয়নি, এর জন্য আরও সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নির্বাচিত হলে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সরকার পরিচালনা করবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি?

অন্তর্বর্তী সরকারকে বিএনপি এখনও সমর্থন করছে জানিয়ে রিজভী বলেন, কারো যদি মনে হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে। আর নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলেই আশা করি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র