জাতীয় ফিচার

“হাসিনার পতন না হলে আমাদের প্রত্যেকের ফাঁসি হতো”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চার বছরের শিশুকে হত্যা করতে পারে, তিনি আমাদেরও ফাঁসি দিতে পারবেন। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচলো শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার নয়।

শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ফাঁসি হতো।

তিনি আরও বলেন, আমরা ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজ যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিতো তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারছে।

দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র বঞ্চিত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এই স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি ১৭ বছর শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের মধ্যে আন্দোলন-সংগ্রাম করেছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস করতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র