বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ফ্রান্সিনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, সোমবারের ধারাবাহিকতায় আজও বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ১৬ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠেছে ৭২ ডলার ৯১ সেন্টে।
আর ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭০ ডলার ৪৩ সেন্টে। এর আগে সোমবারও এই দুই ব্র্যান্ডের তেলের দাম বেড়েছিল।
আরও পড়ুনঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু





