অপরাধ দেশ সংযোগ

রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে নিহত ২

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুটি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধের জেরে গুলিতে দুইজন প্রাণ হারিয়েছেন।

রোববার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে দুটি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা আরসা ও আরএসও গোষ্ঠীর মধ্যে ক্যাম্প নিয়ন্ত্রণে বিরোধ চলছে বলে জানান তিনি।

ওসি বলেন, নিহতদের মধ্যে লাল পাহাড়ে প্রাণ হারিয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)। জামতালী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪)।

আরও পড়ুনঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য