মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় ৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় উৎপাদন খাতে শ্রমিক ভিসায় গিয়ে খুচরা মুদি দোকানের ব্যবসার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়াও আটক করা হয়েছে নেপাল ও মিয়ানমারের এক নাগরিককে।
বৃহস্পতিবার দেশটির পেনাং রাজ্যের লেবুহ সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগরের তিনটি চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন।
অভিবাসন বিভাগ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, তারা উৎপাদন খাতে শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন।
এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানের সময় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আটক হওয়া ৯ জনকে অধিকতর তদন্তের জন্য সবাইকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার





