জাতীয় ফিচার

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় নিহত ৩

বঙ্গবন্ধু সেতুতে ঢাকাগামী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের মালিক সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার রহিজ উদ্দিন, তার ছেলে শাহরিয়ার শিপু ও সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত কুমার সাহার ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর কবির জাগো নিউজকে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি সামনে থাকা পাথরবোঝাই ট্রাকটিকে ওভারটেক করার সময় এর পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র