জাতীয় ফিচার

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরী নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। গত ১ সেপ্টেম্বর সে বিএসএফের গুলিতে নিহত হয়।

বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশনে প্রতিবাদ লিপি দেয়া হয়েছে। যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে, সীমান্ত হত্যার এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক, এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ গাইডলাইন, ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে।

আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র