জাতীয় ফিচার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা নারী ও শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ৫ মাস বয়সী ছেলে সাইমান ও মাইক্রোবাসচালক আলাউদ্দিন হাজারী (২৭)।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জাগো নিউজকে জানান, ভোর ৬টার দিকে ঢাকামুখী লেনে একটি বিকল পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এরপর একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ “শহীদ পরিবারের দেখাশোনা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র