Uncategorized

আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনের ছেলের বিচার শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্টের সন্তানের বিরুদ্ধে বিচার কার্যক্রম হচ্ছে। এই বিচারকে হাতিয়ার হিসেবে ব্যবাহার করতে পারে রিপাবলিকানরা। কেননা, গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আর রিপাবলিকানরা চাইবে এ বিষয়টি থেকে সবার মনোযোগ সরাতে।

ডেলাওয়ারের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। হান্টারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে তার কারাদণ্ডও হতে পারে। তবে, এমনটা হবে না বলেই ধারণা আইনজ্ঞদের।
 
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে। কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকাসক্ত কি না।
 
২০১৮ সালে কোকেন আসক্তির কথা স্বীকার করেন হান্টার। তিনি বলেছিলেন, কোকেন আসক্তির কারণে তাকে ভুগতে হয়েছে। কিন্তু হান্টারের আইনজীবীদের দাবি, হান্টার বাইডেন অস্ত্র কেনার সময় কোনো আইন লঙ্ঘন করেননি।
 
মামলায় হান্টারের যাতে বিচার না করা হয়, এ জন্য বিচারের আগে একটি চুক্তি হয়েছিল। গত বছর সেই চুক্তি ভেস্তে যায়। তবে ধারণা করা হচ্ছে, বিচার শুরু হওয়ায় চুক্তির কিছু শর্ত কার্যকর হতে পারে। কিন্তু একটা বিষয় নিশ্চিতভাবে আঁচ করা যাচ্ছে যে, হান্টারের বিচারের মুখোমুখি হওয়ার এ ঘটনাকে জো বাইডেনের বিরুদ্ধে প্রচার চালানোর ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করবে বিরোধী রিপাবলিকান শিবির।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান