“বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে”
বিএনপি-জামায়াতের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, মানুষের নিরাপত্তা গিলে খাবে, গোটা বাংলাদেশ গিলে খাবে।
আজ শনিবার মতিঝিল টিএন্ডটি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই, তারা শক্তিহীন হয়ে পড়েছে। শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি, আন্দোলন ব্যর্থ হয়েছে।
‘দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাবেক বলেন, কোথায় বাংলাদেশের একটা লোক না খেয়ে মরা গেছে? সংকট আছে, কষ্ট আছে। কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আজকের সংকট কেটে যাবে বলে আমরা আশা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে- ওবায়দুল কাদের বলেন, যেখানে আওয়ামী লীগের মতো বড় দলের বড় বড় ইফতার পার্টি করার কথা, সেখানে আমরা ইফতার পার্টি করছি না। শেখ হাসিনা বলেছেন, ইফতার গরিবের মাঝে বিতরণ করতে হবে। অথচ আজকে বিএনপি-জামায়াত একসাথে ইফতার পার্টি করে আওয়ামী লীগের গীবত গায়।
আরও পড়ুনঃ “নাবিকদের মুক্তির দিনক্ষণ বলা সম্ভব নয়”





