জাতীয় ফিচার

ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কার ঘটনায় দুজন নিহত হয়েছে।

শুক্রবার ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানানা, ট্রেন চলাচলের সময় গেটব্যারিয়ার না ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক মো. মিজান (৩২)। পিতা আবুল হাওলাদার, কাউয়ারাহা, উজিরপুর বরিশাল। অপরজন ট্রেনের যাত্রী। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে গেটবেরিয়ার ফেলা না থাকায় বালুবাহী ট্রাক রেললাইনে উঠে যায়। এসময় চট্টগ্রামগামী মেইল ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, রেললাইনে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহ সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করেছে র‌্যাব

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র