জাতীয় ফিচার

“রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে”

রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে। বাংলায় সহজবোধ্য আয়কর আইন, ২০২৩ প্রণয়ন। বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে।

আজ বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের করা প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

এই সংসদ সদস্য আরও জানতে চান রাজস্ব বাড়ানোর জন্য বর্তমান সরকারের কী কর্মসূচি আছে? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে। বাংলায় সহজবোধ্য আয়কর আইন, ২০২৩ প্রণয়ন। বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে।’

তিনি বলেন, ‘ই-রিটার্নের মাধ্যমে আয়কর প্রদান সহজ করা হয়েছে। অনলাইনে আয়কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালী ব্যাংক ই- পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। একই সঙ্গে ৪১টি সেবার ক্ষেত্রে পিএসআর গ্রহণ বাধ্যতামূলক।’

আরও পড়ুনঃ “সবার সহোযোগিতা পেলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অবশ্যই উন্নত করা সম্ভব”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র