বই কেনায় আগ্রহ নেই দর্শনার্থীদের, বই মেলা কাটছে সেলফি তুলে আর আড্ডায়
বইমেলা কাটছে ঘুরেফিরে, সেলফি তুলে আর আড্ডায়। নতুন বই কেনায় আগ্রহ নেই দর্শনার্থীদের, কয়েক ঘন্টা কাটিয়ে বের হচ্ছেন শূন্য হাতে।
চলছে অমর একুশে গ্রন্থমেলা। প্রতিদিন মেলায় ভিড় করছেন লাখো দর্শনার্থী। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে শাহবাগ থেকে লম্বা লাইন ধরে দীর্ঘ সময় বসে ঢুকতে হয় মেলায়। আর বইমেলার ভিতরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু যে কারণে বইমেলায় আসা, সেই বই কেনার দিকে তেমন আগ্রহ নেই অধিকাংশ দর্শনার্থীর।
বইমেলায় গিয়ে ছবি তোলা, সেলফি তোলা, ঘোরাফেরা, আর সবাই মিলে আড্ডাই এখন প্রধান হয়ে উঠছে।
প্রতিদিন বই মেলা থেকে বাহির হওয়ার পথটি লক্ষ্য করলেই এর প্রমাণ মেলে।বইমেলায় কয়েক ঘণ্টা কাটানোর পরেও খালি হাতেই ফিরছেন অধিকাংশ মানুষ।
হাজার হাজার মানুষকে বইমেলা থেকে বের হতে দেখা গেলেও, হাতে গোনা মাত্র কয়েকজনের হাতে দেখা যায় নতুন বই।
অনেক প্রকাশেই জানান, দর্শনার্থীদের এত ভিড়ে বই বিক্রির আশা থাকলেও বিক্রির পরিমাণ খুবই কম হচ্ছে। অপরদিকে ক্রেতাদের অভিযোগ মানসম্পন্ন বইয়ের অভাব রয়েছে বইমেলায়। এখন যেসব বই প্রকাশিত হয় তার বিষয়বস্তু, ছাপা, বাঁধাই এবং কাগজের মান ভালো নয়।
জানা গেছে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নতুন বই মেলায় এসেছে। কিন্তু বিক্রির অবস্থা খুবই খারাপ।
আরও পড়ুনঃ মঙ্গলবারই ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী





