খেলা ফিচার

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলো বিআইডব্লিউটিএ’র ২ হাজার কর্মকর্তা কর্মচারী

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে একটি দিন সকলে মিলিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ- তাদেরকে আনন্দ ও বিনোদন দিচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো: সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন(অব:), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেয়। ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। মশাল প্রজ্জ্বলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মোঃ মুনছুর আলী মোল্লা। প্রতিযোগীদের মার্চ পাস্ট পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন।

আরও পড়ুনঃ “রোহিঙ্গাদের জন্য ভোগান্তির শিকার কক্সবাজারের ৩০ লাখ বাসিন্দা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার