ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে। বিএনপির যেই লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। বাড়াবাড়ি-লাফালাফি বন্ধ করেন। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে।
আজ সোমবার গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোট হবে, জানুয়ারিতেই ভোট হবে। আর খেলা হবে বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আর খেলায় ফাউল করলেই লাল কার্ড।
এ সময় জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা রাতের ঘুম হারাম করে মানুষের কথা চিন্তা করেন। কারণ মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে।
আরও পড়ুনঃ মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে: ওবায়দুল কাদের





