জাতীয় দেশ সংযোগ রাজনীতি

শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবো না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে এ অবস্থায় রেখে তো নয়, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবো না।

মঙ্গলবার বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জোর করে তাকে চিকিৎসার জন্য বিদেশ নিতে পারবো না। একজন প্রবীণ নাগরিকের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে। আইনের দোহাই দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি ভালো হয় না।

তিনি বলেন, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। আমরা গণতান্ত্রিক উপায়ে যা করার দরকার করে যাবো। গণতন্ত্র বিশ্বাস করি বলেই এখনো আমরা এ ভাষায় কথা বলি। যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে গণতান্ত্রিক সব প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না। আমরা গণতন্ত্র থেকে উপায় নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। জনগণের আন্দোলনে এ সরকারের পতন ঘটবে। তখন খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।’

খালেদা জিয়াকে এ পরিস্থিতিতে রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘প্রশ্নই ওঠে না। খালেদা জিয়াকে এ অবস্থায় রেখে তো নয়, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবো না।’

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরে জিডিপি ৫.৬ শতাংশ প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র