জাতীয় দেশ সংযোগ রাজনীতি

“গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ”

২৪ সেপ্টেম্বর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ভিসা বিধিনিষেধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে বার্তা দিচ্ছে, তা সংখ্যার বিষয় নয়। এতে গণমাধ্যমের সদস্যদেরও অর্ন্তুভুক্ত করা হতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরিয়ার আলম বলেছেন, গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে, অবাধে কাজ করছে। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নয়।

আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভিসানীতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কারণ আছে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সাংবাদিকরা যেটি করতে পারেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাইতে পারেন, এটাতো আমরা বলতে পারবো না। তারা পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন সামনে রেখে কেউ যেন বিধিবহির্ভূতভাবে নির্বাচন প্রভাবিত করতে না পারেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারেন এই বিষয়গুলোর সঙ্গে রিলেটেড এই ভিসা পলিসি। এখানে সাধারণ মানুষের তো চিন্তিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, রাজনীতি যারা করেন তারা অনেক ঝুঁকি নিয়ে রাজনীতি করেন, তাদের জন্য এটা কোনো বড় বিষয় নয়। বড় বিষয়ে তাদের জন্য যারা হয়তো বা বিদেশে গিয়ে আবাস খোঁজেন বা অবস্থান খোঁজেন। এবং সুনির্দিষ্টভাবে এই দেশে যদি তাদের কোনো পরিকল্পনা থাকে। আমাদের এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুনঃ “বিএনপির আওয়াজ- খালি কলসি বেশি বাজার মতো”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র