দেশ সংযোগ ফিচার

অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবর মাসের শেষ প্রান্তে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বিকেলে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল উপলক্ষে আগারগাঁও স্টেশনে এক ব্রিফিংয়েএ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, অক্টোবরে শেষ প্রান্তে উদ্বোধনের পর প্রথমদিকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাস্তবতা বিবেচনায় মেট্রো ট্রেন থামার স্টেশন সংখ্যা বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও অংশে বর্তমানে প্রতিদিন গড়ে ৭০ হাজার যাত্রী যাতায়াত করছেন। এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে এখন দৈনিক গড়ে আয় হচ্ছে ২৬ লাখ টাকা।

মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না। ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার একে একে এ ধরনের মেগাপ্রকল্প করতে পারছেন। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি।

তিনি বলেন, এক বছর আগেও মানুষ ভাবেনি পদ্মাসেতু এত তাড়াতাড়ি চালু হবে, মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথ প্রস্তুতি সম্পন্ন হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ “আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার