দেশ সংযোগ ফ্যাশন

যশোরে বাসচাপায় নিহত ৭

যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের যাত্রী একই পরিবারের ৫ জনসহ সাতজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭) ও একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে একটি ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে যায়। এসময় ইজিবাইকের পেছনে থাকা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রয়েল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। ওই সময় পাশের একটি রাস্তা থেকে প্রধান সড়কে একটি ইজিবাইক উঠার সময় বাসটি তাদের চাপা দেয়। ওই ইজিবাইকে ৮জন ছিলেন। এদের মধ্যে একই পরিবারের ৫ জনসহ মোট ৭ জন মারা যান। আমরা বাসটি আটক করেছি। খুব শিগগির বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ উখিয়ায় ক্যাম্পে গোলাগুলি; ৫ রোহিঙ্গা নিহত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফ্যাশন

যেভাবে ঘরোয়া উপাদানে মেকআপ তুলবেন

তরুনীদের দৈনন্দিন জীবনের একটা অংশ জুড়ে এখন মেকাপ। তবে সঠিক নিয়মে মেকআপ না তুললে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। কেননা দীর্ঘক্ষণ মেকআপ
বাংলাদেশের প্রসাধনীর বাজারে অবস্থান দৃঢ় করেছে নিওর
ফ্যাশন

বাংলাদেশের প্রসাধনীর বাজারে অবস্থান দৃঢ় করেছে নিওর

গবেষণা ও আধুনিক প্রযুক্তির মিশেল নিওর বাজারে আনছে নানা রকম মেকআপ ও বিউটি কেয়ারসামগ্রী। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রসাধনীর