দেশ সংযোগ ফিচার

নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায়: সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব শক্তভাবে পালন করবে। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পর সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, সরকারের সহায়তা না থাকলে কমিশনের ক্ষমতা সীমিত হয়ে যায়। তবে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আশ্বস্ত করা গেছে বলে জানান সিইসি। নির্বাচনে অংশ নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, রাজনৈতিক সরকার কিংবা আমলাতান্ত্রিক সরকারের প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকবে। নিয়ম ও অনিয়ম যদি গণমাধ্যমে ঠিকঠাক তুলে ধরা হয় তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়।

সিইসি আরও বলেন, এ পর্যন্ত আমাদের নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে। আমরা সবার সহায়তা পেয়েছি। জাতীয় নির্বাচনেও সেটা বজায় থাকবে বলে আশা করছি।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সুদান থেকে আসা কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার