জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় বাড়তি নিরাপত্তা কমানো হচ্ছে: পররাষ্ট্র সচিব
বিদেশি মিশন প্রতিনিধিদের নিরাপত্তা বিধানে সরকার আন্তরিক বলে জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, হোলি আর্টিজানের ঘটনার পরপর, কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় এখন তা কমানো হচ্ছে।
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
তিনি বলেন, রাষ্ট্রদূতদের সড়কে চলাচলের সময় পুলিশের এসকর্ট শুধু থাকছে না। তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে চান, সেক্ষেত্রে আনসার থেকে তারা এ সার্ভিস হায়ার করতে পারেন।
তিনি দাবি করেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
এ সময় রাষ্ট্রদূতদের গাড়িতে পতাকা ওড়ানোর বিষয়ে আলাদা কোনো নিয়ম নেই বলেও জানান তিনি।
এরআগে, সোমবার রাতে সময় সংবাদকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও প্রয়োজন হলে বাড়তি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়োজনে মিশনের পক্ষ থেকে তারা টাকা খরচ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন।
বাড়তি নিরাপত্তা ব্যবস্থা না দেয়ার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার এমন কোনো অবনতি হয়নি যে বাড়তি নিরাপত্তা দিতে হবে। কয়েকটি দেশের রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা পেতেন। তবে এখন এ ধরনের সেবা পেতে অন্যরাও আবেদন করছেন। জনগণের টাকা খরচ করে কোনো দেশকে আমরা বাড়তি সার্ভিস দেবো না। উন্নত রাষ্ট্রগুলোতে আমাদের কোনো রাষ্ট্রদূতও এ সেবা পান না।
আরও পড়ুনঃ সুদান থেকে আসা কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়






"যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক অন্য কোন দেশ দ্বারা নির্ধারিত হয় না" - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
সমুদ্র বন্দর ও অবকাঠামোতে অব্যাহত সহযোগিতার আশ্বাস ইউএই রাষ্ট্রদূতের - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনবে সরকার - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
"নিরাপত্তা প্রত্যাহার সম্পর্কিত বিভ্রান্তিকর খবরটি সঠিক নয়" - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
"বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোন হেলমেট বিক্রি করা যাবেনা" - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
"শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের অগ্নিবীণার ফিরে আসা" - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
যে হাত ভাঙ্গচুর করবে ওই হাত ভেঙ্গে দেব: ওবায়দুল কাদের - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
"আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করে" - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ২ সেনা নিহত - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
আঙ্গুর দিয়ে ঘরেই সহজে স্বাস্থ্যকর কিশমিশ তৈরি করুন - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
শিশুদেরও উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
বৃদ্ধ বয়সে ত্বক ঠিক রাখতে আপনার খাদ্যতালিকায় এই সুপারফুডগুলি অন্তর্ভুক্ত করুন - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]
খাওয়ার সাথে সাথে এই কাজটি করবেন না - tathyasangjog
May 16, 2023[…] আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ব… […]