পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের
এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো আফগানিস্তান।
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল আফগানিস্তান। সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল আফগানরা। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে কোন ফরম্যাটে দ্বিপাক্ষীয় সিরিজ জয়ের নজির গড়লো আফগানরা।
আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ও পাকিস্তান।
আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস





