খেলা ফিচার

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সাক্ষাৎতেই জয় তুলে নিলো টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে ২ ওভার বাকী রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ স্কোর পায় ইংল্যান্ড। মঈন আলি ৮ ও জর্ডান ৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হাসান ২৬ রানে ২টি, নাসুম-সাকিব-তাসকিন ও মুস্তাফিজুর ১টি করে উইকেট নেন।

১৫৭ রানের টার্গেটে শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন বাংলাদেশের দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস। জবাবে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৪৬ রান তুলে ২ ওভার বাকী রেখেই বাংলাদেশকে ঐতিহাসিক জয় উপহার দেন সাকিব ও আফিফ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার