বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত
৪১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ১৮২ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশের ব্যাটাররা। যার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের।
শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে পরাজিত হয় বাংলাদেশ।
হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিষাণের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরি এবং তিন বছর পর বিরাট কোহলির ওয়ানডে শতকে ভর করে একদিনের ম্যাচে নিজেদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে ভারত। ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে কোহলিরা।
পাহাড়সম রান টপকাতে অসাধ্য সাধন করতে হতো বাংলাদেশকে। প্রথম চার ওভারে দুই ওপেনার সংগ্রহ করেছিলেন ৩৩ রান। সাকিব আর হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন। ২৯ রান করেন লিটন দাস। ইয়াসির আলী রাব্বি ২৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ২০ রান করে। শেষ দিকে তাসকিন আর মোস্তাফিজের দৃঢ়তা পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছিলো শুধু। তাসকিন অপরাজিত থাকেন ১৭ রানে। ২টি ছক্কা মারেন তিনি। ১৩ রান করে আউট হন মোস্তাফিজ।






রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো - tathyasangjog
December 10, 2022[…] […]
আমিরাতে তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার - tathyasangjog
December 10, 2022[…] […]
"মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও উন্নয়নে করছে সরকার" - tathyasangjog
December 10, 2022[…] […]