জাতীয়

ঘূর্ণিঝড় মানদৌসের আঘাতে তামিলনাড়ুতে নিহত ৪

মুঠোফোনে ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ দেখবেন যেভাবে

ভারতের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় মানদৌসের আঘাতে তামিলনাড়ু রাজ্যে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে।

এ বিষয়ে চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তাছাড়া শত শত গাছ উপড়ে গেছে। এক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি শুক্রবার রাতে ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করাতে পারে বলে জানানো হয়েছিল।

বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরেও ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছিল। তবে এটি দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরে থাকায় বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না বলেও আগেই জানায় আবহাওয়াবিদরা।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র