জাতীয় দেশ সংযোগ ফিচার

“১৫ জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠিত হতে পারে”

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে আমি আশা করছি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নতুন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ কবে হতে পারে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, এটি আমি বলতে পারবো না।

বিরোধী দল কে হবে আপনার কাছে কি মনে হয়? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, অবশ্যই সংবিধান অনুযায়ী যদি দেখা যায় তাহলে তো লাঙ্গল মার্কা হবে। বাকি স্বতন্ত্ররা থাকবেন। তাছাড়া পরিস্থিতি বোঝা যাবে সামনের রাজনীতি কোন দিকে যায়।

স্বতন্ত্র কি বিরোধী দল হিসেবে থাকবে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে তো এ মুহূর্তে বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত শপথ না হচ্ছে।

নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমি আমার এলাকার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। আমার এলাকায় বলতে পারব স্বতঃস্ফূর্ত, আপনারা অনেকেই ছিলেন আমি দেখেছি। সকাল থেকে কীভাবে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসুক ছিল এবং খুবই সুষ্ঠুভাবে, বলা যেতে পারে একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা বাদে খুবই সুষ্ঠুভাবে ভোটাভুটি হয়েছে। খুবই সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না।

তিনি বলেন, যারা পাস করে আসছেন তাদের ধন্যবাদ জানাই। যারা পাস করতে পারেন নাই তাদেরও একটা প্রচেষ্টা ছিল, তাদের অবদান ছিল।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনেকরি নির্বাচন কমিশন প্রচণ্ডভাবে চাপের মধ্যে ছিল। বিভিন্ন রাজনৈতিক ইস্যু ছিল। তার আগে সন্ত্রাসী কার্যকলাপ ছিল। বৃহৎ একটি দল বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী কার্যকলাপ করছে। তাদের মধ্যে প্রচণ্ড চাপ ছিল যেটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন বক্তব্য আসছে।

নসরুল হামিদ বলেন, কিছুদিন আগের ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যা করছে- এ বিষয়গুলো কিন্তু খুব খারাপভাবে নিয়েছেন ভোটাররা, ওই দলের ব্যাপারে। এটার খুব বড় একটা রি-অ্যাকশন পড়ছে। এই যে ৪০ শতাংশ সারাদেশব্যাপী ভোট হয়েছে, এটা কিন্তু বড় একটা জিনিস। তাদের (ভোটার) মধ্যে রি-অ্যাক্ট করছে যে এই দলটা প্রত্যেকবার নির্বাচন বর্জন করে এবং একটা সন্ত্রাসী কার্যকলাপ করে।

আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র