জাতীয় দেশ সংযোগ ফিচার

ভোটের হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দিলেন সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে; তিনি চ্যালেঞ্জ করতে পারেন। ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেয়া হলো।

এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও সাংবাদিকদের বিষয়টির ব্যাখ্যা দেন সিইসি। তিনি বলেন, তখন ছিল দুপুর দুইটা পর্যন্ত দেয়া তথ্য। তবে ২৯৮টি কেন্দ্রের চূড়ান্ত ফল বিশ্লেষণ করে মোট ভোটের হার ৪১ দশমিক ৮ শতাংশ পাওয়া গেছে।

এর আগে গতকাল রোববার ভোটগ্রহণ শেষে সিইসি সাংবাদিকেদের বলেন, সারা দেশে ৪০ শতাংশ ভোট পড়েছে। এখনও অনেক হিসাবনিকাশ আছে। সেটা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এখনও মূল ফলাফল আমরা পাইনি। হয়তো ৫ থেকে ৬ ঘণ্টা পর, সব ভোট গণনা শেষ হলে আমরা চূড়ান্ত হার জানাতে পারব’, বলেন তিনি।

সিইসি বলেন, ২৯৯টি আসনে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করেছেন। আমরাও পর্যবেক্ষণ করেছি। আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনও করেছি। গুরুতর সহিংসতা ঘটেনি। নির্বাচন শেষ হওয়ার আগে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে আমাদের দুইজন ভোটগ্রহণ কর্মকর্তা কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সিইসি আরও বলেন, নির্বাচন শেষে স্বস্তির বিষয় হলো- এ নির্বাচনে সহিংসতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কিছু কেন্দ্রে ভোট কারচুপি এবং সিল মারারা চেষ্টা করা হয়েছিল; সেটা প্রতিরোধ করা হয়েছে। অনেক প্রার্থীর ভোটের অনিয়মের কারণে কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র