টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ।
রোববার রাত ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ পর্যন্ত ৬১টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র ১১টি আসন। যে ২৬টি আসনে তারা আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে।
এর বাইরে আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।
বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন, তুলনামূলক কম ভোটারের উপস্থিতি হলেও রোববার মোটাদাগে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনের ভোট পিছিয়ে যাওয়ায় এদিন ভোট হয় ২৯৯ আসনে।






মানিকগঞ্জে ট্রাক চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লী… […]
পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে বোমা হামলায় নিহত ৫ - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লী… […]
লক্ষ্যটা হলো ২০৪১ সাল, স্মার্ট একটা দেশ: প্রধানমন্ত্রী - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লী… […]
"বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে" - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লী… […]
"শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি" - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লী… […]
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভুটানের রাজা - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লী… […]